প্রকাশিত: Sun, Jul 2, 2023 9:09 AM আপডেট: Tue, Apr 28, 2026 12:58 PM
[১]সরকারের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে, তাদের সকলকেই স্বাগত জানাবে বিএনপি: মির্জা ফখরুল
শাহানুজ্জামান টিটু: [২] জামায়াতের সঙ্গে সরকারের সখ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তার নিজস্ব যে ধারা সেই ধারায় তারা রাজনীতি করে। আমাদের কথা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত।
[৩] তিনি বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি। আমরা জোটবদ্ধ আন্দোলন করছি না। সুতরাং প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত সরকারের বিরুদ্ধে কথা বলা।
[৪] তিনি বলেন, কমিউনিস্ট পার্টি ও জামায়াতে ইসলাম তাদের নিজস্ব জায়গা থেকে আন্দোলন করছে। অনেকগুলো পার্টি আছে যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলনে নেই। অথচ তারা পৃথক ভাবে আন্দোলন করছে। আমরা সবাইকে ওয়েলকাম জানিয়েছি। গতকাল আমি বলেছি এটাই আমার কথা।
[৫] রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
[৬] বিএনপির বি-টিম জামায়াত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ বক্তব্যেকে উড়িয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, এটা বাজে কথা। জনগণই আন্দোলনের মধ্য দিয়ে তার উত্তর দেবে। এবার জনগণকে সম্পৃক্ত করে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে ভ্রান্ত দিকে ঠেলে দিতে সরকার আবার একটা ইস্যু দাঁড় করিয়ে সবার নজর অন্যদিকে ফেরাতে চায়। এবার তারা এই সুযোগ পাবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়